AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ৯ ফ্লাইট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৩ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ৯ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশাজনিত পরিস্থিতিতে চারটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, আবহাওয়া অনুকূলে আসার পর সকাল ৯টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে ঢাকায় ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই শীত ও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনেও কুয়াশা ও শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!