AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫১ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক প্রকাশের জন্য বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকবই খোলার পর বিভিন্ন দেশের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

প্রথমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইয়ে স্বাক্ষর করেন। এর সঙ্গে পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, সুইজারল্যান্ডসহ ১৬টির বেশি দেশের কূটনৈতিকরা এতে অংশগ্রহণ করেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির সহযোগী দলগুলোর নেতারা ও প্রতিনিধিরাও কার্যালয়ে আসছেন। ইতিমধ্যে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শোকবইতে স্বাক্ষর করেছেন।

বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, শোকবইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে—মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তিনি আরও জানান, শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ সকল স্তরের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর অন্তর্বর্তী সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!