বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সংস্থাটি মরহুমার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতিও সংহতি প্রকাশ করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। ইইউর বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়। একইভাবে চীনও আলাদা শোকবার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তার প্রয়াণে দুঃখ প্রকাশ করেছে।
এছাড়া যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে তার মৃত্যুসংবাদ প্রচার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

