AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৩ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর ও ১–২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, আগামীকাল তার নামাজে জানাজা এবং শোক পালনের জন্য একদিনের সাধারণ ছুটি থাকবে। সব আনুষ্ঠানিকতায় শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আমি বিনীত আহ্বান জানাই।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহান ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে।”

তিনি জাতিকে উদাত্তভাবে আহ্বান জানিয়ে বলেন, “এ শোকাবহ সময়ে সবাইকে আল্লাহর দরবারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করতে হবে। একত্রিত থেকে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখুন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে।”

বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!