AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমান ভোটার হতে আইনগত কোনো বাধা নেই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৭ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমান ভোটার হতে আইনগত কোনো বাধা নেই

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ চ্যানেল ২৪কে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, ভোটার তালিকা সংক্রান্ত আইন, ১৫ অনুচ্ছেদের অধীনে বিশেষ পরিস্থিতিতে যেকাউকে যে কোনো সময় ভোটার করা যেতে পারে।

তবে ইসি মাছউদ নিশ্চিত করতে পারেননি যে তারেক রহমান আগামী শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে এসে ভোটার হবেন কিনা।

এর মধ্যেই এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যেই তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনার পর তিনি হাসপাতালে যান, সেখানে দেখা করেন তার মা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। শুক্রবার তিনি বাদ জুমা ঢাকার শের-ই বাংলা নগরে তার বাবা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকল সহ বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এসময় রাস্তার দুই পাশে নেতা-কর্মী ও সমর্থকদের ভীড় লক্ষ্য করা যায়। অনেকেই ১৭ বছর পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য উপস্থিত হন, এতে বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত পথ ঘন জনস্রোতে পরিণত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!