বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করতে পারা যাবে।
বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী জানান, থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানো হবে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে। তিনি অভিবাসন ব্যবস্থাপনা ও পদ্ধতি শিখতে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
থাই মন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর করার বিষয়ে আলোচনা চালাতে বলেছেন এবং দেশের শ্রমিক ঘাটতি পূরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
রাষ্টদূত বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও নিয়মিত নিয়োগ নিশ্চিত করতে এবং থাইল্যান্ডে অন্যান্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের ভালো অনুশীলন অনুসরণে আগ্রহ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

