মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন একটি ভবনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের জেলা জজ আদালত এলাকার সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার প্রতিক্রিয়ায় তানভীর হাসান জোহা জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলেই মনে হচ্ছে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জেলা জজ আদালতের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

