ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে থার্টি ফার্স্ট নাইট ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে- সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে যেন সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়- সেদিকে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন এবং ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে ৭৩টি চার্চে বড়দিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন খ্রিষ্টান ধর্মানুসারীরা। বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এ উপলক্ষে যে কোনো গুজব, অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া মোটর রেসিং থেকে বিরত থাকার জন্য তিনি নগরবাসীকে অনুরোধ জানান। থার্টি ফার্স্ট নাইটে কেউ মোটর রেসিং করলে তাদের গাড়ি জব্দ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

