AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেসব দেশ বিজয় দিব‌স শুভেচ্ছা জানান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

যেসব দেশ বিজয় দিব‌স শুভেচ্ছা জানান

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, ভারত,  ও সুইডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথক বার্তায় সং‌শ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।

চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।

এ ছাড়া, পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ‌্য, ফ্রান্স, সুইজারল‌্যান্ড, ভারত ও সুই‌ডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে।

একুশে সংবাদ/ওজি

Link copied!