AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৫ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তফসিল ঘোষণা করেন।

সিইসি জানান, ওইদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচার শুরু: ২২ জানুয়ারি থেকে ।

ভাষণে সিইসি বলেন, কমিশনের প্রধান অঙ্গীকার হলো একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। তিনি জানান, ইতোমধ্যে হালনাগাদ সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে।

এবার জাতীয় নির্বাচনের ব্যালটপেপার হবে সাদাকালো, আর গণভোটের ব্যালট থাকবে গোলাপি রঙে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!