AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করায় নতুন দায়িত্ব পেলেন যারা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৫৮ পিএম, ২৯ নভেম্বর, ২০২৩

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করায় নতুন দায়িত্ব পেলেন যারা

তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। আর মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর স্থলে দু’জনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমানের পদত্যাগে তার স্থলে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকায় আপাতত প্রতিমন্ত্রী দেয়া হবে না।

এর আগে এদিন মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়। একই সঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়। তাদের পদত্যাগ কার্যকর হলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী। ৪৮ জনের মধ্যে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন।

তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এদিন পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার চারদিন পর ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!