AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোন বিপদাপদে সরকার পাশে রয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৫১ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩

বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোন বিপদাপদে সরকার পাশে রয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোন বিপদাপদে সরকার পাশে রয়েছে।

 

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 

প্রবাসী কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনেরর সভাপতিত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৫টি পরিবারের হাতে মোট প্রায় ৬ কোটি টাকার চেক তুলে দেন। এর মধ্যে একটি পরিবারের হাতে ১০ লাখ টাকার জীবন বিমা ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ। বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোন বিপদাপদে সরকার পাশে রয়েছে। মন্ত্রণালয় বিদেশস্থ শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীর সামগ্রিক নিরাপত্তা ও সকল ধরণের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিদেশে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ নিয়োগকারী কোম্পানী হতে আইনগতভাবে আদায় করে তা মৃত কর্মীর ওয়ারিশদের মাঝে বিতরণ করা হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান আছে।

 

অনুষ্ঠানে সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের পরিবারকে সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, মৃত প্রবাসী কর্মীর ক্ষতিপূরণের অর্থ আদায় করে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের পরিবারের নিকট পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের সেবায় সরকার সর্বদা নিয়োজিত আছে।

 

 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, এনডিসি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান প্রমুখ।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!