AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্ধ যুগ পর জুড়ী পাবলিক লাইব্রেরি ফের চালু


Ekushey Sangbad
জুড়ী উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
০২:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

অর্ধ যুগ পর জুড়ী পাবলিক লাইব্রেরি ফের চালু

অর্ধ যুগ বন্ধ থাকার পর ফের আলোর মূখ দেখলো জুড়ী পাবলিক লাইব্রেরী। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক মন্জুরে আলম লালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দাস।

 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, ফুলতলা শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইযূম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।

 

বক্তব্য দেন পাবলিক লাইব্রেরীর সদস্য মাহবুবুল ইসলাম কাজল, জিএম বদরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাও আব্দুশ শহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনসুরুর রশিদ পলাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত জুড়ী পাবলিক লাইব্রেরী বিভিন্ন সমস্যার কারণে ২০১৭ সালে বন্ধ হয়ে যায়।

 

একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা

Link copied!