রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানায়, সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ১২১টি ইয়াবা, ১৫২.৫ গ্রাম হিরোইন, ১৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।
একুশে সংবাদ.কম/জা.হা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

