AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামিনে কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২২ পিএম, ১৪ মার্চ, ২০২৬

জামিনে কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র একদিন আগেই কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে কারামুক্ত করা হয়।

এর আগে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন লাভ করেন। তার আইনজীবী তাসলিমা জাহান জানান, এ অবস্থায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন প্রদান করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!