AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:২০ পিএম, ১৭ জুন, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাতে গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১৭ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!