AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে ইসির পরিপত্র


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৪ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা করতে ইসির পরিপত্র

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করবে। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুসারে রিটার্নিং অফিসারের অনুমতি পাওয়া সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে পারবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সাংবাদিক নীতিমালা–২০২৫ এর বিধান অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন।

সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য নির্ধারিত https://pr.ecs.gov.bd/ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। অনুমোদিত আবেদনকারীরা অনলাইনে কিউআর কোড সংবলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। বিষয়টি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের বৈধতা যাচাই করতে পারবেন।

এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর সংবাদ সংগ্রহে বাধা প্রদান, বাধা দেওয়ার চেষ্টা, শারীরিক ক্ষতি বা সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং দণ্ডের আওতায় আসবেন।

পরিপত্রে আরও বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের ভেতরে স্থান সংকুলান বিবেচনায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনে সহায়তা করতে এবং সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!