AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নেতা জিহাদুর রহমান জিহাদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৪ এএম, ১৩ জুলাই, ২০২৬

স্টার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নেতা জিহাদুর রহমান জিহাদ

সাংবাদিকতায় পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সৃজনশীল লেখনীর স্বীকৃতিস্বরূপ স্টার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২)-এ সম্মানিত হয়েছেন সাংবাদিক নেতা ও একুশে সংবাদ.কম-এর ব্যবস্থাপনা সম্পাদক জিহাদুর রহমান জিহাদ।

দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করে তিনি সাংবাদিক মহল ও পাঠকদের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সুনাম তরুণ প্রজন্মকে দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি উৎসাহিত করছে। সহকর্মীদের মতে, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তাঁর নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের ফাউন্ডার-জয়েন্ট কনভেনর রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ডিসিআই-এর নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস। এছাড়া মিডিয়া, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ. সাত্তার (প্রফেসর, আইইউবিএটি), চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, জিহাদুর রহমান জিহাদ (ব্যবস্থাপনা সম্পাদক, একুশে সংবাদ), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট) এবং অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।

সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন হাফিজুর রহমান মিলন, নৃত্য পরিচালক জামিল হোসেন খান, ডা. এস. এম. জাকারিয়া, ড. শাকিল আল মামুন এবং লায়ন্স এম. এ. হালিম, নির্বাহী পরিচালক, সবুজ ধারা প্রোপার্টিজ লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া এবং সম্পাদক-প্রকাশক, মানবাধিকার প্রতিদিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃত্তিকার সবুজ রায়।

শোবিজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত উৎকর্ষ, মানবিক কাজ ও সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দেশের ৩০ জন গুণী ব্যক্তিকে স্টার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২) প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর জিহাদুর রহমান জিহাদ বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে। আমি এই অর্জন আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের প্রতি উৎসর্গ করছি।”

আয়োজক খন্দকার আছিফুর রহমান বলেন, “চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্ব ও গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!