AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গরমে ঈদে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:২৮ পিএম, ২৩ মে, ২০২৬

গরমে ঈদে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

ঈদুল আযহা মানেই আনন্দ ও উদযাপন। উৎসবের ভোজে থাকে নানা ধরনের খাবারের আয়োজন। এবছর গ্রীষ্মকালে ঈদুল আযহা হওয়ায় গরমের কারণে খাবার একটু সতর্কভাবে বেছে খাওয়াই ভালো। তবে তাই বলে কি ঈদের দিনে বাহারি খাবারের আয়োজন থাকবে না? অবশ্যই থাকবে। এজন্য এমন কিছু খাবার বেছে নেওয়া উচিত, যেগুলো সুস্বাদু হওয়ার পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডাও রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে।

রোজ লেমন শরবত

রোজ লেমন শরবত হলো রোজ সিরাপ, লেবুর রস, ঠান্ডা পানি এবং বরফ কুচি দিয়ে তৈরি একটি সতেজকারক পানীয়। এর শীতল স্বাদ গরম কমাতে সাহায্য করে। আপনার ঈদ উদযাপনে টক-মিষ্টি পানীয় হিসেবে এটি রাখতে পারেন। এতে শরীর সতেজ হওয়ার পাশাপাশি ঈদের আনন্দও যোগ হবে।

দই ছোলা চাট

এই হালকা চাটটি সেদ্ধ ছোলার সঙ্গে ঠান্ডা দই, পেঁয়াজ, টমেটো এবং হালকা মসলা মিশিয়ে তৈরি করা হয়। এটি পেট ভরা রাখে, পুষ্টিকর এবং ভারী খাবারের পর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আপনার ঈদুল আযহার নাস্তার আয়োজনে এটি রাখতে পারেন। তাতে গরমেও শরীর ভেতর থেকে শীতল থাকবে।

৩. ওয়াটারমেলন মিন্ট কুলার

তরমুজ, পুদিনা পাতা এবং বরফ একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করতে পারেন প্রাকৃতিক হাইড্রেটিং গ্রীষ্মকালীন এই পানীয়। সুস্বাদু এই পানীয় আপনাকে সতেজ ও হালকা অনুভূতি দেবে। ঈদের উষ্ণ দুপুরে আপনাকে প্রাণবন্ত করে তুলবে তরমুজের এই শরবত। অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এটি।

আমের কুলফি

আমের কুলফি হলো পাকা আমের পাল্প, দুধ এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি ক্রিমি ফ্রোজেন মিষ্টি খাবার। এর সতেজ মিষ্টি স্বাদ ঈদের ভরপেট খাবারের পর একটি উপযুক্ত ডেজার্ট হিসেবে কাজ করে। এখন তো প্রায় সব বাড়িতেই আম রয়েছে। চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন এই পদ।

পুদিনা শসা রায়তা

পুদিনা শসা রায়তা হলো দই, শসা এবং তাজা পুদিনা দিয়ে তৈরি একটি শীতল সাইড ডিশ। এটি বিরিয়ানি এবং কাবাবের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায় এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এই ঈদে ভারী খাবার খেয়ে ফেললেও সমস্যা নেই, সঙ্গে এ ধরনের রায়তা থাকলে হজম নিয়ে চিন্তা করতে হবে না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!