AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুনা খিচুড়ি-খাসির মাংসে জমে উঠুক কোরবানি ঈদের ভোজ


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০২:৩৬ পিএম, ২১ মে, ২০২৬

ভুনা খিচুড়ি-খাসির মাংসে জমে উঠুক কোরবানি ঈদের ভোজ

কোরবানির ঈদ মানেই মাংসের নানা সুস্বাদু আয়োজন। আর সেই মাংসের সঙ্গে যদি থাকে ভিন্ন স্বাদের কোনো পদ, তাহলে ঈদের খাবারের আনন্দ যেন আরও বেড়ে যায়। গরম গরম ভুনা খিচুড়ির সঙ্গে খাসির মাংস—এই দারুণ জুটি আপনার ঈদের খাবারকে করে তুলবে আরও জমকালো ও তৃপ্তিময়।


ভুনা খিচুড়ি

উপকরণ: পোলাও চাল – ২ কাপ, মুগ ডাল – ১ কাপ, পেঁয়াজ কুচি – ২টি, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, কাঁচা মরিচ – ৪/৫টি, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৩টি, লবঙ্গ – ৪টি, হলুদ গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, ঘি – ২ টেবিল চামচ, সরিষার তেল বা সয়াবিন তেল – পরিমাণমতো, লবণ – স্বাদমতো, গরম পানি – প্রয়োজনমতো।

রান্নার পদ্ধতি: প্রথমে মুগ ডাল শুকনা কড়াইয়ে হালকা ভেজে ধুয়ে নিন। চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে তেল ও ঘি গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দিন। এবার সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। চাল ও ডাল একসঙ্গে দিয়ে ৪–৫ মিনিট নেড়ে ভুনে নিন। গরম পানি ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ও সামান্য ঘি ছড়িয়ে দিন। দমে ১০ মিনিট রেখে পরিবেশন করুন।

খাসির মাংস ভুনা 
উপকরণ: খাসির মাংস – ১ কেজি, পেঁয়াজ কুচি – ৪টি বড়, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, টক দই – আধা কাপ, হলুদ গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – দেড় চা চামচ, ধনে গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, গরম মসলা গুঁড়া – ১ চা চামচ, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৪টি, লবঙ্গ – ৪/৫টি, কাঁচা মরিচ – ৫/৬টি, সরিষার তেল – আধা কাপ, লবণ – স্বাদমতো।

রান্নার পদ্ধতি: মাংস ধুয়ে দই, আদা-রসুন বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন। এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা ও পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনে অল্প গরম পানি দিন। তেল ওপরে উঠে এলে কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। এরপর আরও কিছুক্ষণ ভুনে নামিয়ে ফেলুন। গরম গরম ভুনা খিচুড়ির সঙ্গে খাসির মাংস জম্পেস লাগে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!