গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি-ভাবলেই যেন শরীরটা জুড়িয়ে যায়। আর তার সঙ্গে যদি থাকে ঘন মালাই, তাহলে তো স্বাদের আনন্দ দ্বিগুণ! খুব অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে বসে সহজে তৈরি করা যায় এই মজাদার মালাই লাচ্ছি। চলুন, এই গরমে নিজেকে সতেজ রাখতে জেনে নেওয়া যাক মালাই লাচ্ছি বানানোর সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
টক দই- ২ কাপ
ঠান্ডা তরল দুধ- ১/২ কাপ
চিনি- ৪-৫ টেবিল চামচ
মালাই/ক্রীম- ১/২ কাপ
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
বরফ কুচি- ১ কাপ
বাদাম কুচি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
ব্লেন্ডারে টক দই, ঠান্ডা দুধ, চিনি, মালাই, এবং বরফ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ মিশ্রণ তৈরি হলে তাতে এলাচ গুঁড়া মেশান। লাচ্ছি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিন। এবার তার উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মালাই লাচ্ছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

