AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:২৮ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

কাঁচা আমের টক ডাল গরমের দিনের একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার। যারা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের কাছে কাঁচা আম দিয়ে তৈরি নানা পদ বেশ লোভনীয় হতে পারে। গরমে একটু হালকা ধাঁচের খাবার খোঁজেন সবাই। এক্ষেত্রে তৈরি করতে পারেন কাঁচা আমের টক ডাল। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

মসুর ডাল- ১ কাপ

কাঁচা আম- ১টি


কাঁচা মরিচ- ৩-৪টি

হলুদ গুঁড়া- অল্প

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ


রসুন কুচি- কয়েক কোয়া

শুকনো মরিচ- ২টি

পানি- পরিমাণমতো

তেল- পরিমানমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

ডাল ধুয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। আমের খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার ডাল সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুটে নিয়ে তাতে কাঁচা মরিচ ফালি ও পরিমাণমতো লবণ মেশান। এরপর আমের টুকরাগুলো দিয়ে দিন।

ফুটিয়ে নিন যতক্ষণ না আমের টুকরাগুলো সেদ্ধ হয়। এবার কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে তা ডালে দিয়ে দিন। ফোড়ন দেওয়ার আগেই ডালের চুলা বন্ধ করে দেবেন।

কারণ ফোড়ন যোগ করার পর ডাল জ্বাল করলে স্বাদ কমে যায়। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবশেন করুন সুস্বাদু কাঁচা আমের টক ডাল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!