AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুস্বাদু গরুর মাংসের কাবাব তৈরির রেসিপি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৯ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

সুস্বাদু গরুর মাংসের কাবাব তৈরির রেসিপি

গরুর মাংসের স্পাইসি কাবাব হলে যেকোনো আয়োজন-আপ্যায়ন জমে যাবে বেশ।

কাবাব তৈরির রেসিপি তৈরি করতে যা লাগবে-

গরুর মাংস- আধা কেজি

ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ

শুকনা মরিচ- ৪টি

লবণ- পরিমাণমতো

গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ

গরম মসলার গুঁড়া- আধা চা চামচ

ডিম- ১টি

তেল- কাবাব ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

মাংসের টুকরাগুলো কিমা করে নিন। এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়া, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!