সাজের জন্য মেকআপ ব্যবহার করেন না এমন নারী খুব কমই আছে। যারা মেকআপ ব্যবহার করেন, তারা নিশ্চয়ই কনসিলারের নামও জানেন। তবে ভুল নিয়মে কনসিলার অ্যাপ্লাই করলে মেকআপ হয়ে যেতে পারে কেকি। কাজেই সঠিক কনসিলার বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ। ব্যবহার জানাটাও তেমনই জরুরি।
কীভাবে বাছবেন আপনার ত্বকের উপযুক্ত কনসিলার?
আপনি সচেতনভাবেই কনসিলার কিনলেন, ত্বক ভালো রাখার জন্য একটু বেশি খরচ করে ভালোটা কিনলেন। কিন্তু সঠিকভাবে ব্যবহার জানা না থাকার করণে কনসিলার ব্যবহারের পর দেখা দিতে পারে সমস্যা। কনসিলার কেনার সময় শেডের পাশাপাশি টেক্সচার দেখুন। যারা প্রথমবার কনসিলার ব্যবহার করছেন, তারা বেছে নিন স্টিক কনসিলার। তাড়াহুড়োর মধ্যেও এ কনসিলারটি লাগানো সহজ।
প্রথমে মুখ পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজ়ার লাগানোর পর প্রাইমার লাগিয়ে বেস তৈরি করে নিতে হবে।
ডার্ক সার্কল ঢাকতে চোখের ঠিক নিচে উলটোনো ত্রিভুজাকারে কনসিলার লাগিয়ে ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিন।
নাকের আশপাশে লালচে হয়ে থাকলে বা ত্বকের স্বাভাবিক শেডে হেরফের থাকলে একটু কনসিলার লাগিয়ে ব্লেন্ড করুন।
মুখে দাগছোপ থাকলে সরাসরি দাগের ওপর একটু কনসিলার লাগিয়ে ব্রাশ দিয়ে মিশিয়ে দিন।
কনসিলার লাগানোর পর সেট করানোর জন্য মেকআপ স্পঞ্জে সামান্য পাউডার নিয়ে কনসিলারের ওপর হালকাভাবে লাগান। বাকি মুখে ওই একই পাউডার লাগিয়ে ব্রাশ দিয়ে মিশিয়ে নিন।
একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

