AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইকোর্টে রিট খারিজ, ৭ জুনই হচ্ছে বিসিবি নির্বাচন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৯ পিএম, ৩ জুন, ২০২৬

হাইকোর্টে রিট খারিজ, ৭ জুনই হচ্ছে বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্ধারিত সময় অনুযায়ী বিসিবির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে পারবে।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে, গত ৬ মে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের (জেলা প্রশাসক) কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান।

ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানিয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয় ব্যক্তি। অন্য আবেদনকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।

হাইকোর্টের রায়ের ফলে বিসিবির নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখতে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!