AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩ পিএম, ১৭ মে, ২০২৬

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।

রিটে বলা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলা’র শামিল হতে পারে। এ ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই ইস্যুতে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। তবে নোটিশের কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতে রিট দায়ের করেন বলে জানা গেছে।

বিষয়টি শুনানির জন্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!