AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপিপন্থীদের জয়


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৪৯ এএম, ১৫ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপিপন্থীদের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তারা হলেন— এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান।

অন্যদিকে সদস্যের একটি পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।

দুই দিনব্যাপী এ নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণত রাজনৈতিক দল–সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণ দেখা যায়। এবার বিএনপিপন্থী নীল প্যানেল, জামায়াতপন্থী সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত লাল-সবুজ প্যানেল নির্বাচনে অংশ নেয়। তবে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল এবারের নির্বাচনে অংশ নেয়নি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!