AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবু সাঈদ হত্যা : ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৪ এএম, ৯ এপ্রিল, ২০২৬

আবু সাঈদ হত্যা : ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রায় ঘোষণার আগে মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষে ছিলেন আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন আইনজীবী। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের জুনে প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর ৩০ জুন ট্রাইব্যুনাল তা আমলে নেয়। পরবর্তীতে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গ্রেপ্তার থাকা ছয় আসামির মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন। অন্যদিকে সাবেক উপাচার্যসহ বাকি ২৪ আসামি এখনো পলাতক।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন তীব্র হয়ে ওঠে, যা পরবর্তীতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে রূপ নেয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!