AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৮ পিএম, ২ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সম্প্রতি ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করা হয়। বিষয়টি আগামী সপ্তাহে একটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) দেশের শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।

নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, টিকার সংকটের কারণে বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা ঘটছে।

লিগ্যাল নোটিশে সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও সংযুক্ত করা হয়, যেখানে হামে আরও শিশু মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!