AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৫ পিএম, ২ মার্চ, ২০২৬

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির প্রার্থীরা।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

চ্যালেঞ্জ করা আসন ও প্রার্থীরা হলেন:কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬: মো. সাইফুল ইসলাম, রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রাজশাহী-১: মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন ।

এর আগে গত রোববার বিএনপির ডি এম ডি জিয়াউর ও পাবনা-৪ আসনের মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদনও হাইকোর্টে গ্রহণ করা হয়েছে।

সংবিধানের ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের’ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে এসব আবেদনের শুনানি করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!