AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের হওয়া চারটি হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। শুনানিকালে আইভীর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী হৃদয় রহমান।

এর আগে গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ পাঁচটি মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দিলেও পরে আপিল বিভাগ ওই জামিনাদেশ স্থগিত করেন। এরপর নতুন করে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরও আগে গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। তাকে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি হিসেবে সেলিনা হায়াৎ আইভীর নাম রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!