AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মানবতাবিরোধী অপরাধের মামলা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ শুনানি শেষে তাকে খালাস দেন।

এই মামলায় ট্রাইব্যুনাল মোট সাতজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কারাগারে থাকা তিনজন হলেন—খান আকরাম হোসেন (৬০), শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৬২) এবং মো. মকবুল মোল্লা (৭৯)। অপর চারজন—খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)—এখনও পলাতক রয়েছেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এর আগে ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেওয়া হয় এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া থানার বিভিন্ন এলাকায় রাজাকার ও পাকিস্তানি সেনাদের সহযোগিতায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গণহত্যা, অবৈধ আটক, নির্যাতন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—চাপড়ী, তেলিগাতী, হাজরাখালী, বৈখালী রামনগর, ঢুলিগাতী, বিলকুল, বিছট ও উদানখালী গ্রামে ধারাবাহিক হামলা চালিয়ে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা, অপহরণ ও নির্যাতন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের সদস্যদের হত্যা ও নারীদের রাজাকার ক্যাম্পে আটকে রেখে দীর্ঘদিন নির্যাতন ও ধর্ষণের অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত ছিল।

আপিল বিভাগের এ রায়ের মাধ্যমে খান আকরাম ওই মামলার দায় থেকে অব্যাহতি পেলেন। তবে অন্য আসামিদের বিষয়ে আপিল ও বিচারিক প্রক্রিয়া পৃথকভাবে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!