আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়।
নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের একজন হিসেবে পরিচিত। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবেও তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। তার নেতৃত্বে প্রসিকিউশন টিম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনটি মামলার নিষ্পত্তি করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

