AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। এতে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, গণভোটে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!