AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেকোনো দিন আবু সাঈদ হত্যা মামলার রায় 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৭ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

যেকোনো দিন আবু সাঈদ হত্যা মামলার রায় 

২৪ শের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, রায় যেকোনো দিন ঘোষণা করা যেতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আজ আদালতে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এরপর পাল্টা যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবীরা। যুক্তি-প্রতিঘাত শেষে নির্দিষ্ট কোনো রায়ের তারিখ ধার্য করা হয়নি।

প্রসিকিউশনের যুক্তিতর্ক তিন কার্যদিবসে (২১–২৫ জানুয়ারি) শেষ হয়। বিচারকরা বেরোবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজও প্রদর্শন করেন, যা ২০২৪ সালের ১৬ জুলাই হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। ভিডিও প্রমাণে আসামিদের অবস্থান ও কার্যকলাপ তুলে ধরা হয়। প্রসিকিউশন ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বেকসুর খালাস দাবি করেন।

আজ আদালতে হাজির করা হয় মামলার ছয় আসামি—এএসআই আমির হোসেন, সাবেক বেরোবি প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছে।

মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল গত বছরের ২৭ আগস্ট। ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয় ৬ আগস্টে। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে চারজন নিয়োগ দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!