AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জুবায়ের রহমান চৌধুরী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০১ এএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়, যা শপথ গ্রহণের দিন থেকেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শনিবার অবসরে যান। ওইদিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হয়।

দীর্ঘ আইনজীবী ও বিচারিক অভিজ্ঞতা রয়েছে নতুন প্রধান বিচারপতির। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি লাভ করেন।

শিক্ষাজীবনে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!