AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিচার বিভাগ এখনও পুরোপুরি স্বাধীন নয়: প্রধান বিচারপতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিচার বিভাগ এখনও পুরোপুরি স্বাধীন নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগ পূর্ণ সুযোগ-সুবিধা থাকলেও এখনও সম্পূর্ণ স্বাধীনতা পারেনি।

রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচারক ও কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া সমাপনী ও বিদায়ী অভিভাষণে তিনি এই মন্তব্য করেন। এটি প্রধান বিচারপতির সর্বশেষ অভিভাষণ, কারণ তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রেফাত আহমেদ আইন শাস্ত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক হয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে মাস্টার্স ও পিএইচডি করেছেন। তিনি অভিবাসন আইন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।

ড. রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের ছেলে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!