AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৯ এএম, ৫ অক্টোবর, ২০২৫

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২–এ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, জুলাই-আগস্ট মাসের আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে প্রত্যক্ষদর্শী ছাড়াও পুলিশের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

অন্যদিকে, জুলাই-আগস্টের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলায় চারজন আসামিকে পৃথকভাবে ট্রাইব্যুনালে হাজির করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!