AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৪ পিএম, ২০ জুন, ২০২৬

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৪ জনে পৌঁছেছে।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু না হলেও, হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮০৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ৮০ জনের হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৮৪ জনে পৌঁছেছে।

সব মিলিয়ে চলতি সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!