দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রায় ১ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২০ জুন)বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর হাওড়ের বিভিন্ন খাল ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা পূর্ব মূহুর্তে হাওড়েই অবৈধ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।সে সময় জালের কোন মালিককে ঘটনাস্থলে পাওয়া যায় নাই।
এ অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. রিফাতুল ইসলাম। সাথে ছিলেন, কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন সহ পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলাব মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন জানান , মোবাইল কোর্ট পরিচালনাকালে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এবং বিধিমালা ১৯৮৫ মোতাবেক আনুমানিক প্রায় ৫৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র)।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৫৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

