AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৭ এএম, ১ জুন, ২০২৬

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে । দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, ফলে চলমান যুদ্ধবিরতির মধ্যেও সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের “উসকানিমূলক কর্মকাণ্ডের” জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

সেন্টকমের দাবি অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ইরান ভূপাতিত করার পরই এ হামলা চালানো হয়। অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব ড্রোন ওই অঞ্চলে নৌযানের জন্য হুমকি সৃষ্টি করছিল।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা দাবি করেছে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। তবে কোন ঘাঁটিতে হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।

এদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, সোমবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, তবে এ ঘটনার সঙ্গে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিশ্চিত করেনি।

প্রতিবেদনে বলা হচ্ছে, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝেমধ্যেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের চেষ্টা চললেও এখনো অগ্রগতি হয়নি।

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের দাম বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে।

অন্যদিকে ওয়াশিংটনে রাজনৈতিক চাপও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে জ্বালানির দাম, মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানবিষয়ক অবস্থান—সব মিলিয়ে প্রশাসনের ওপর চাপ বাড়ছে।

এদিকে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। লেবাননে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্থায়ী সমাধান এখনও অধরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!