AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তি না হলে আবারও ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৯ পিএম, ৩০ মে, ২০২৬

চুক্তি না হলে আবারও ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন সাংগ্রি-লা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হেগসেথ বলেন, “প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু করার মতো সক্ষমতা আমাদের আছে।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই এ মন্তব্য এল। উভয় পক্ষ এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা করছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকলেও ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে ওয়াশিংটনের মনোযোগ সরে যায়নি।

তিনি বলেন, “আমরা একসঙ্গে দুটি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষাশিল্পকে আরও শক্তিশালী করছি, যাতে খুব দ্রুত দ্বিগুণ, তিন গুণ, এমনকি চার গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করা যায়। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমাদের পরিকল্পিত সামরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পর্যাপ্ত সক্ষমতা থাকবে।”

হেগসেথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “ধৈর্যশীল” উল্লেখ করে বলেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা নিশ্চিত করবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পরবর্তীতে এপ্রিলের শুরুতে দুই দেশের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, নতুন সমঝোতা হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। এর মাধ্যমে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি এবং বিভিন্ন মূল বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!