AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেনিয়ায় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৬ শিক্ষার্থী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৯ পিএম, ২৮ মে, ২০২৬

কেনিয়ায় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৬ শিক্ষার্থী

কেনিয়ার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন।

স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রস জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকার উতুমিশি গার্লস স্কুলের একটি ডরমিটরিতে আগুন লাগে। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আগুন লাগার সময় ওই ডরমিটরিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান এবং তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে কেনিয়া রেড ক্রস জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

পুলিশ কমান্ডার মাসউদ মুইনি ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক” উল্লেখ করে বলেন, পুরো স্কুল এলাকা ঘিরে রাখা হয়েছে এবং শুধুমাত্র অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ঘটনার পর স্কুল এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ওয়াম্বুই নদেরিতু নামে এক অভিভাবক জানান, আগুনের খবর শুনে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি বলেন, প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ডরমিটরির ওপরতলা থেকে লাফ দেয়, এতে অনেকে গুরুতর আহত হয়। তার ভাতিজিও আহত হয়েছে এবং তার একটি পা ভেঙে গেছে।

বিশেষজ্ঞদের মতে, কেনিয়ার আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী থাকা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। দেশটিতে এর আগেও একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!