AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের মার্কিন হামলায় তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়ছে বৈশ্বিক অর্থনৈতিক শঙ্কা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৮ পিএম, ২৮ মে, ২০২৬

ফের মার্কিন হামলায় তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়ছে বৈশ্বিক অর্থনৈতিক শঙ্কা

ইরানের কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসে আবারও মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের কাছাকাছি পৌঁছায়। একইভাবে যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

এ পরিস্থিতির প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপর সবচেয়ে বেশি পড়তে পারে। জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে পরিবহন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন ও নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদি সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়িয়ে নতুন অর্থনৈতিক সংকটের জন্ম দিতে পারে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!