দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ১০৯ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল।
তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

