AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, ভেতরেই ছিলেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৫ এএম, ২৪ মে, ২০২৬

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, ভেতরেই ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পথচারীও।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে যায় এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার ব্যাগে একটি অস্ত্র লুকানো ছিল।

চেকপয়েন্টের কাছে পৌঁছানোর পর ওই ব্যক্তি অস্ত্র বের করে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো হোয়াইট হাউস এলাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাময়িক লকডাউন জারি করা হয়। তবে এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

গুলির ঘটনায় আহত পথচারী হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও চলতি মাসে হোয়াইট হাউসের আশপাশে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। সম্প্রতি সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলির ঘটনাও সামনে আসে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!