AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২০ পিএম, ২১ মে, ২০২৬

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়

মাউন্ট এভারেস্টে একদিনে সর্বোচ্চ সংখ্যক আরোহীর নতুন রেকর্ড গড়েছে নেপাল। অনুকূল আবহাওয়ার সুযোগে বুধবার (২০ মে) নেপালের দিক থেকে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছেন।

নেপালের পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত। সাধারণত দুই দিক থেকেই পর্বতারোহীরা এভারেস্টে আরোহণ করেন। তবে এ বছর তিব্বত রুট বন্ধ থাকায় সব আরোহীর চাপ পড়ে নেপালের পথেই।

নেপালের এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ঋষি ভান্ডারি জানান, এর আগে নেপালের দিক থেকে একদিনে সর্বোচ্চ ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন। ২০১৯ সালের ২২ মে সেই রেকর্ড হয়েছিল। এবার তা ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, নেপাল ও তিব্বত— দুই দিক মিলিয়ে একদিনে সবচেয়ে বেশি ৩৫৪ জন পর্বতারোহী এভারেস্টে উঠেছিলেন ২০১৯ সালের ২৩ মে।

ঋষি ভান্ডারি বলেন, বুধবারের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেক আরোহী এখনও বেস ক্যাম্পে ফিরে নিজেদের সফলতার তথ্য জমা দেননি।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, প্রাথমিকভাবে আড়াইশর বেশি আরোহীর তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় ছবি ও নথি যাচাই শেষে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, মে মাসের শেষ দিকে আবহাওয়া অনুকূলে চলে আসায় বিভিন্ন ক্যাম্পে অপেক্ষমাণ পর্বতারোহীরা একসঙ্গে শৃঙ্গ জয়ের চেষ্টা করেন। এর ফলেই একদিনে এত বড় সংখ্যক আরোহী এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন।

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!