AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৮ এএম, ১৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মুসল্লি এবং দুইজন কিশোর সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরে স্যান ডিয়েগোর ওই ইসলামিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি একটি ইসলামিক স্কুল হিসেবেও ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট মসজিদটি শহরের অন্যতম বড় মসজিদ হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, হামলার সময় স্কুলটিতে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলছিল। তবে কোনো শিশু হতাহত হয়নি।

স্যান ডিয়েগোর পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুসলিমবিদ্বেষ থেকেই এ হামলা চালানো হতে পারে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ি থেকে হামলাকারী দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স ১৭ ও ১৯ বছর।

পুলিশের ধারণা, হামলার পর তারা নিজেদের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে।

এদিকে আসন্ন ঈদুল আজহার আগে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “উপাসনালয়কে লক্ষ্য করে হামলা খুবই ভয়াবহ। আমাদের সম্প্রদায় এর আগে এমন ঘটনার মুখোমুখি হয়নি।”

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!