AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ায় ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৯ এএম, ১৮ মে, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর চালানো হামলায় শত শত ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। পরে আরও কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়।

মন্ত্রণালয় জানায়, মস্কোসহ ১৪টি অঞ্চল, দখলকৃত ক্রিমিয়া এবং কৃষ্ণ ও আজভ সাগর এলাকার আকাশে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে। রাজধানী মস্কোর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একটি ড্রোন ব্যক্তিগত বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন। পরে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীতে ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি তেল ও গ্যাস স্থাপনার কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় একটি লরির চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনার একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে আরও পাল্টা হামলার ঘোষণা দেন। সম্প্রতি কিয়েভে রুশ হামলায় বহু হতাহতের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোড়া অধিকাংশ ড্রোন তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে আরও তীব্র আকার ধারণ করতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!