AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৭ পিএম, ১৭ মে, ২০২৬

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত এই স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন লাগে। তবে এতে কোনো হতাহত বা তেজস্ক্রিয়ার ঝুঁকির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।

দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, হামলার পরও বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রের একটি জেনারেটরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছে বলেও উল্লেখ করা হয়।

ঘটনার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। একই সঙ্গে আমিরাত সরকারও প্রকাশ্যে কাউকে দায়ী করেনি। হামলার উৎস শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলার কারণে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের সহায়তায় পরিচালনা করতে হয়েছে। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সামরিক হামলা অত্যন্ত বিপজ্জনক।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই আমিরাতের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!